1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস

চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ২৭০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চৌদ্দগ্রাম, কুমিল্লার উদ্যোগে ২০২৫-২৬ রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষের প্রতি সাধারণ কৃষকদের আগ্রহী করে তুলতে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের শীতলিয়া এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো: বদরুজ্জামান মুসলিমী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় পর্যায়ের সফল কৃষি উদ্যোক্তা আবুল হাসেম, কৃষক মো: মোস্তফা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসা: নাঈমা আক্তার, বিজন কুমার দেব, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: নাজমুল হাসান মজুমদার, উপ-সহকারী কৃষি অফিসার মহসিন মিজী, মাওলানা মোজাম্মেল হক, ইউপি সদস্য নূরে আলম মামুন, মীর মাজহারুল ইসলাম, মনির হোসেন, আবদুল কাদের, মাওলানা আবুল খায়ের, মফিজুর রহমান, মো: হিরণ মিয়া, রবিউল হোসেন, তরুণ কৃষি উদ্যোক্তা রিফাত হোসেন সহ স্থানীয় কৃষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, “উজিরপুর ইউনিয়নের শীতলিয়া, পূর্বকাশিপুর, শুয়ারখিল সহ বিভিন্ন গ্রামে মোট ৬৮ হেক্টর জমিতে সরিষা আবাদে ব্যাপক সাড়া পড়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার ফলন বেশি হবে। কৃষকরা এই বছর সরিষা চাষ করে বিঘা প্রতি ৪ থেকে ৫ মন করে ফলন পাবে বলে আশা করছি। বিভিন্ন রোগ ও পোকামাকড় দমনে মাঠপর্যায়ে পরামর্শ চলমান রয়েছে। সরিষা আবাদ করে নিজেদের ভোজ্য তেলের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনেতিক বিশেষ অবদান রাখবে”।

উপস্থিত কৃষকরা তাদের বক্তব্যে বলেন, “রোগবালাই ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রণোদনার বীজ ও সার বিতরণের মাধ্যমে সরিষার উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিসারের সহযোগিতা ও স্থানীয় উপ-সহকারী কৃষি অফিসারের পরামর্শে সরিষা আবাদ করে আমরা লাভবান হবো ইনশাআল্লাহ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বেশ ভালো ফলন হয়েছে। আশা করছি সরিষার ভালো দাম পাব।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net