ঢাকা   ১১:৫৪:১৩ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২২৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়। শহরের ঘোষপাড়া মহল্লার বাসিন্দা ও বিএনপি নেতা সত্যজিৎ কুমার কুন্ডু (৫৪) বাদী হয়ে ২৯৪ জনের নাম উল্লেখ করে ৪-৫শ জনকে অজ্ঞাত আসামী করে এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরনে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে মামলায় উল্লেখিত আসামীরা একজোট হয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র-সস্ত্র নিয়ে বিএনপি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। ককটেল বিস্ফারণ ও মারপিটের ফলে বিএনপির বেশ কিছু নেতা-কর্মী আহত হয়।
মামলায় ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দীপক চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগারওয়ালা, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্য, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য দ্রোপদী দেবী আগারওয়ালা, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল সহ ২৯৪ জনের নাম উল্লেখ করে ৪-৫ শ জনকে আজ্ঞাতনামা আসামী করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি