1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২৬৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ-শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারী বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ডাঙ্গীপাড়ায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ইশ্বরদী, পাবনা’র আয়োজনে ও আখের সাথে সাথীফসল হিসাবে, ডাল, সলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত) এর অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় বিএসআরআই, ইশ্বরদী, পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবির, বিশেষ অতিথি বিএসআরআই ইশ্বরদী, পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রজনন বিভাগের প্রধান ড. মো: আনিছুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: কামরুজ্জামান, ঠাকুরগাঁও আরএসআরএস এর ইনচার্জ ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: সোহরাব হোসেন, ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর জি.এম (কৃষি) মো: আবু রায়হান, স্থানীয় আখচাষী মো: তোফাজ্জল ইসলাম, ইয়াকুব আলী, আনসার আলী, ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান রতন প্রমুখ। এ সময় ঐ এলাকার কৃষক মো: তোফাজ্জল ইসলামের আখের সাথে পেয়াজ, মুগডাল, আলুর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আখের সাথে সাথীফসল চাষাবাদের বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ের উপরে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net