1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী - গ্রেফতার-২ জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী — গ্রেফতার-২ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৯৭ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর বেলতলা এলাকায় টিএমএসএস’র কিস্তির টাকা আদায় করতে গিয়ে ৩ কর্মীকে আটক রেখে মারপিট ও নারী কর্মীর শ্লীলতাহানীর অভিযোগে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, ঐ গ্রামের মো: ফজিল উদ্দীনের ছেলে মো: সবুজ (৩৩) টিএমএসএস নামক এনজিও থেকে গত বছরের ১৮ জুলাই সার্ভিস চার্জ
সহ মোট ১১ লাখ ৩৫ হাজার টাকা ঋন গ্রহন করে। পরে নিয়মানুযায়ী একটি কিস্তি পরিশোধ করার পর দীর্ঘদিন আর কোন কিস্তি জমা করেননি। এ অবস্থায় গত বছরের ২৮ নভেম্বর ঐ এনজিও’র মাঠকর্মী শাহিনের সাথে ঋন গ্রহীতা সবুজের দেখা হলে কিস্তির টাকা নেওয়ার জন্য পরদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে বলে। তার কথামতো পরদিন বিকেলে মাঠকর্মী শাহিন সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাকে মারপিট করে পেছনের একটি গুদামে আটকে রাখে। কৌশলে শাহিন পার্শ্ববর্তী শাখার রবীন্দ্রনাথ ও কুলসুমকে তার আটকের বিষয়টি জানালে তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সবুজ তাদেরও আটক করে মারপিট করে কুলসুমের শ্লীলতাহানি ঘটিয়ে নগদ অর্থ ও স্বার্ণালংকার ছিনিয়ে নেয়। পরে টিএমএসএস’র ঠাকুরগাঁও জোন অফিসের সিনিয়র ব্যাঞ্চ ম্যানেজার মো: আলী আজম ব্যাপারী (৫৩) বাদী হয়ে গত বছরের চার ডিসেম্বর ৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নং – আসামী মো: সবুজ ও তার ভাই মো: জুয়েল রানা (৩৮) কে গ্রেফতার করে। মামলায় অপর আসামীরা হলেন – সবুজের ভাই মো: সোহেল রানা (৩৫) ও তার পিতা মো: ফজিল উদ্দীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net