1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আলোচনা সভা । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আলোচনা সভা ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২১১ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁওয়ে “বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির লক্ষ্যে রেইজ প্রকল্পের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারী রোববার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা ও সেমিনারের আয়োজন করা হয়। প্রতিপাদ্য বিষয় ছিল, “প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি”। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও পরিচালক (অর্থ ও কল্যাণ) মোঃ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক (ঠাকুরগাঁও) মোঃ আতাউর রহমান, কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, মোঃ কামাল হোসেন, আব্দুর রব প্রমুখ।
পরক্ষনেই ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও লালমনিরহাট ও ওয়েলফেয়ার সেন্টার, রংপুরের আোয়জনে “বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন: একত্রীকরণে রেইজ প্রকল্পের ভুমিকা” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও ওয়েল ফেয়ার সেন্টারের কাউন্সিলর মোঃ মোর্শেদুল আলম। আলোচনা সভায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য “রেইজ প্রকল্পের ভূমিকা” বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করা হয়। এক্ষেত্রে বিদেশ ফেরত কর্মীদের বিভিন্ন চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও লিগ্যাল সেলে সেবা, প্রবাসী কল্যান ব্যাংক স্থাপনে সহায়তা, শ্রম কল্যান উইংয়ের সহায়তা, বিদেশে সেফ হোম পরিচালনা সহ বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আয়োজনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সরকরি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net