1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

তিতাসে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৪০ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা তিতাস উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১লা জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করে উপজেলা প্রশাসন। র‍্যালীটি উপজেলা চত্বর থেকে গৌরিপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলার বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া, সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সরকার, এমদাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, জামায়াতে নেতা মোহাম্মদ সবির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

র‍্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও সুমাইয়া মমিন বলেন, নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net