1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২২৫ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভাধীন
আলমনগর (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাছেমা বেগম ও সুরাইয়া বেগম এর অবসরজনিত
রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আনষ্ঠানিক ভাবে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক রাশিদা বেগমের সভাপতিত্বে শিক্ষক ও সাংবাদিক মোঃ খলিলুর রহমান খলিল ও নাছির উদ্দীনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকদের বিদায় সংবর্ধনার চমৎকার আয়োজন দেখে
ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আমি আনন্দিত, শিক্ষকদের কিভাবে শ্রদ্ধার সাথে বিদায় জানাতে হয় তার চমৎকার উদাহরণ এই আয়োজন।

বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি কাছেম বেগম, সুরাইয়া বেগমসহ অধ্যাপক আক্তার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, হাবিবুর রহমান হাবিব, গোলাম হোসেন, সাবেক প্রধান শিক্ষক নরুল ইসলাম খান, আব্দুল ওয়াহেদ, রফিকুল ইসলাম, নাজমা বেগম, মনির হোসেন, আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম জিকু, আব্দুল অহিদুল্লাহ, হাবিবুর রহমান বাছির, প্রভাষক স্বপন মিয়া, গোলাম কিবরিয়া, সঞ্জিত সরকার, গোলাম মোস্তফা মাষ্টার, সাইদুর রহমান, মিল্কি, আলামিন রাকিব, মুন্না প্রমূখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের দেশ বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীরা সার্বিক ভাবে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। সর্বশেষে বিদ্যালয়ের মাঠে দুই বিদায়ী সংবর্ধিত অতিথি ফলজ বৃক্ষ রোপণ করেন।
অনুষ্ঠান শুরুর আগে বিদায়ী দুই অতিথিকে সুসজ্জিত গাড়ি দিয়ে অনুষ্ঠানে আনা হয় এবং অনুষ্ঠান শেষে বাড়ীতে পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের ও শিক্ষকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net