1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন

বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২১০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

দীর্ঘদিন পর স্কুলের সহপাঠীদের কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিলনমেলায় বন্ধুদের সাথে স্মরণ করেন ফেলে আসা সেই পুরোনো দিনের কথা। শৈশবের স্মৃতির কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। নিজেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনান বাল্যবন্ধুদের।
সম্প্রতি গত ১৫ জানুয়ারী বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় হাওলাদার হিমাগার লিমিটেড প্রাঙ্গণে শৈশবের বন্ধুদের আয়োজনে মিলনমেলায় যোগ দেন মির্জা ফখরুল। তবে এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। শৈশবের স্মৃতির কথা বলতে গিয়ে মৃত বন্ধুদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমার ঘনিষ্ট বন্ধু কুদ্দুস আমাদের মাঝ থেকে অনেক আগেই চলে গেছেন। মনোয়ার চলে গেছেন, যার সাথে সারাদিনে একবার দেখা না হলে খারাপ লাগতো। এমন অনেকেই আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা যারা এখনো বেঁচে আছি, একটু বাঁচার মতো বাঁচতে চাই। এই বাঁচাটা হচ্ছে নিজেকে অনুভব করা যে, আমি আছি, আমি বেঁচে আছি।’এ অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাল্যবন্ধু সালাম, মোসাদ্দের, লতিফ, ডাক্তার কবিরকে। যারা এখন বেশিরভাগ ঘর থেকে বের হন না। যেমন হুমায়ন স্যার, রবি দা। তারা ঘর থেকে বের হন না। আজ আমরা তাদের ঘর থেকে বের করে এনে একসাথে করার সুযোগ করেছি। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই অসুস্থ। আজ সকালে বন্ধু আনিসুরকে দেখতে গিয়েছিলাম। একেবারেই শয্যাশায়ী, নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। জানি না আমরা কে কখন চলে যাব। কিন্তু যাওয়ার আগে অন্তত আজকের দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’স্কুল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘যখন স্কুলে পড়ি খুবই দুষ্টু ছিলাম। বখরান সাহেব ছিলেন আমাদের ক্যাপ্টেন। আমরা দুষ্টুমি করতাম। একদিন ক্যাপ্টেন আমাদের নামে হেড স্যার রোস্তম আলী স্যারকে নালিশ করলেন। এর কিছুদিন পর হেড স্যার আমাদের সবাইকে ডেকে পাঠালেন। ঘরের ভেতরে লাইন করে দাঁড় করালেন এবং সবাইকে একটা করে বেত দিলেন। আমাদের সেই শৈশব ও স্কুলের জীবন আমি কখনই ভুলতে পারি না। আমার সব সময় মনে হয়, আমরা সেই দিনগুলো যদি আমার ফিরে পেতাম?’বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতার পর বন্ধুদের সঙ্গে রংপুরে এক কাজে গিয়েছিলাম। রাতের বেলা কী করব? তাই ঠিক করলাম সিনেমা দেখবো। কিন্তু সিনেমা দেখার জন্য তখন আমাদের হাতে টিকিট ছিলো না। তারপরও ভিড় ডিঙিয়ে টিকিটের ব্যবস্থা করে সিনেমা দেখেছি। এগুলো আমার কাছে এখনো মধুর স্মৃতি হয়ে আছে।’এ সময় কবিতা আবৃত্তির অনুরোধ করা হলে তিনি বলেন, ‘এক সময় আবৃত্তি করতাম। এখন করি না, বক্তৃতা করি। তারপরও আমি চেষ্টা করব কবিতা আবৃত্তি করার। কারণ এক সময় আমিও নাটক করেছি, রঙ মেখেছি। এক সময় নাট্যগোষ্ঠীর সাথে কাজ করতাম। আড্ডার সময় মির্জা ফখরুল তার প্রিয় কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আবৃত্তি করে শোনান তার বন্ধুদের।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net