1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২১৬ বার

রাউজান( চট্টগ্রাম)  প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাউজানের হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হলদিয়া হযরত এয়াছিন শাহ্ পাবলিক স্কুল এন্ড কলেজের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ছৈয়দ মোঃ কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি বক্তৃতায় বলেন, আমাদের রাজনীতি গণমানুষের সাথে। স্বৈরাচারীরা আজকে লেজ গুজিয়ে পালিয়েছে কারণ তারা মানুষের অধিকার হরণ করেছে।

তিনি আরো বলেন, আগামীতে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। ফ্যাসিস্টরা যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে। রাউজান উপজেলা বিএনপি সদস্য মহিউদ্দিন জীবনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মুসলি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য মোঃ আবু জাফর,নুরুল হুদা চেয়ারম্যান, মোঃ ফিরোজ আহমদ, বিশিষ্ট সমাজসেবক জে,এ,এম ইকবাল হাসান, পৌরসভার বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম, বিএনপি নেতা দিদারুল আলম চেয়ারম্যান,বিএনপি নেতা আবুল কাসেম, হারুনুর রশিদ, হযরত এয়াছিন শাহ কলেজ অধ্যক্ষ আবদুল মান্নান, সাবেক কমিশনার আশেক রসুল  রোকন। বক্তব্য রাখেন খোরশেদ আলম জীকু,জেলা সেচ্ছসেবক দলের সহ সভাপতি ইউছুপ, যুগ্ম আহবায়ক ইউছুপ তালুকদার, মোঃ ইকবাল, সৈয়দ তৌহিদুল আলম, মোঃ রাশেদ, নুরুল আলম তালুকদার, মোঃ খালেক, শেখ নাজিম, আবুল কাসেম, বিএনপি নেতা শহীদ, মোঃ ইউছুপ, যুবদলের আহবায়ক মোঃ আলমগীর, আজিজ উদ্দিন মানিক, জামাল উদ্দিন তালুকদার, মোঃ মইন উদ্দিন বিপুল, ছাত্রনেতা রিফাত, জহীর উদ্দিন, কমল উদ্দিন জিতু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net