1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সাজ সাজ রব! হয়েছে গণজোয়ার সৃষ্টি! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সাজ সাজ রব! হয়েছে গণজোয়ার সৃষ্টি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮৩ বার

মোঃ সাইফুল্লাহ ;

আগামী ১৬ জানুয়ারী ২০২৫ বৃহস্পতিবার সকালে মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মাগুরায় আগমন উপলক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুভেচ্ছা তোরণ, ব্যানার, পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা মাগুরা। জেলার সর্বত্রই চলছে মাইকিং, চলছে খোলা ট্রাকে ভ্রাম্যমান প্রচারনা সম্বলিত ইসলামী সংগীত।

সবখানে সাজ-সাজ রব-রব পড়ে গেছে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র সকল শ্রেণি পেশার মানুষের মুখে মুখে আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের আগমনী বার্তা শোনা যাচ্ছে। জেলাবাসী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য অধ্যাপক এম বি বাকের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হুসাইন, যশোর জেলা শাখার সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল আজিজ,মাগুরা জেলা শাখার সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আব্দুল মতিন।

জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক এম বি বাকের জানান- আগামী ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় স্থানীয় নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. মোঃ শফিকুর রহমান। কর্মী সমাবেশে লক্ষাধিক কর্মী-সমর্থকদের সাথে জেলার অন্তত ৫ হাজার ভিন্ন ধর্মাবলম্বী সদস্য অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি । এই কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমীর মাগুরা জেলার উন্নয়ন অগ্রগতি ও ভবিষ্যৎ রাজনৈতিক বিষয়ে দিকনির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন। ঐদিন দুপুরে আল আমিন কমপ্লেক্স চত্বরে মহিলা রুকন সম্মেলন ও বিকেলে শহরের এল জি ইডি’র হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন তিনি ।

মোঃ সাইফুল্লাহ , মাগুরা।
তাং ১৪/০১/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net