1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে কবি কাজী কাদের নেওয়াজের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

মাগুরায় নানা আয়োজনে কবি কাজী কাদের নেওয়াজের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২৪৯ বার

মাগুরায় নানা আয়োজনে মুসলিম ঐতিহ্যের কবি কাজী কাদের নেওয়াজের ৪২ তম মৃত্যুবার্ষিকী ৩ জানুয়ারী শুক্রবার বিকেলে শ্রীপুরের মুজদিয়ার কবি ভবনে পালিত হয়েছে। এ উপলক্ষে কবির কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে কবি কাদের নেওয়াজ স্মৃতি পাঠাগার ও ফাউন্ডেশন।

কবি কাজী কাদের নেওয়াজ ফাউন্ডেশনের স়ভাপতি রাখী ব্যানার্জীর সম্মতিক্রমে সন্ধ্যায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি কাদের নেওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরা সুলতানা, প্রধান উদ্যোক্তা ও সহ সাধারণ সম্পাদক ও কবি কাজী কাদের নেওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিরান্নাহার, প্রচার সম্পাদক কুমকুমি খাতুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি কাজী কাদের নেওয়াজ স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সহ-সভাপতি কবি মাহাবুর রহমানসহ আরো অনেকে । আলোচনা সভায় কবির স্মৃতিচারণ ও কবির স্মৃতিবিজড়িত আসবাব পত্র সংরক্ষণ ও উম্মুক্ত করার দাবি তুলেন অতিথিবৃন্দ।

কবি কাজী কাদের নেওয়াজ ১৯০৯ খ্রিষ্টাব্দের ১৫ জানুয়ারি অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী আল্লাহ নেওয়াজ, মাতা ফাতেমাতুন্নেছা। তাদের পৈতৃক নিবাস ছিলো বর্ধমান জেলার মঙ্গলকোর্ট গ্রামে। পিতা-মাতার এগারো সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার পিতা আল্লাহ নেওয়াজ বাংলা, ইংরেজি, আরবি, ফারসি, উর্দু ভাষার সুপণ্ডিত ও লেখক ছিলেন। মা ফাতেমাতুনেচ্ছাও ছিলেন একজন সুশিক্ষিতা বিদূষী নারী।

কাজী কাদের নেওয়াজের গুরুত্বপূর্ণ রচনাবলি হলো: মরাল, দাদুর বৈঠক, নীল কুমুদী, মণিদীপ, কালের হাওয়া, মরুচন্দ্রিকা, দুটি পাখি দুটি তারা, উতলা সন্ধ্যা ইত্যাদি। তিনি প্রেসিডেন্ট পুরস্কার, শিশুসাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং মাদার বক্স পুরস্কার লাভ করেন। ১৯৮৩ খ্রিষ্টাব্দের ০৩ জানুয়ারি এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৪/০১/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net