1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান বিএনপি’র ঘোষিত পকেট কমিটি বাতিলের ৭২ ঘন্টার আলটিমেটাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

রাউজান বিএনপি’র ঘোষিত পকেট কমিটি বাতিলের ৭২ ঘন্টার আলটিমেটাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৪৩৩ বার

রাউজান প্রতিনিধিঃ

বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে ২০ জানুয়ারী ঘোষিত রাউজান উপজেলা বিএনপি ও রাউজান পৌরসভা কমিটি বাতিলে আগামী ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। একই সাথে রাউজান বিএনপি’র পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সম্মেলন না দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুসিয়ারী দিয়েছেন। এসব কর্মসূচি পালনে আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর দায় ভার উত্তর জেলা বিএনপি’র সভাপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা নেতৃবৃন্দকে নিতে হবে বলেও তারা জানান। গতকাল ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উত্তর জেলা বিএনপি’র সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাবিব উল্লাহ মাষ্টার, বিএনপি নেতা ফিরোজ আহাম্মদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছৈয়দ ওয়াহিদুল আকবর নোমান, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান কাজী আবুল বশর, মোজাহের আলম, রমিজ উদ্দিন চৌধুরী, নুরুল আলম, কাজী সরোয়ার মঞ্জু, মোহাম্মদ হারুন, উত্তর জেলা যুবদলের  সাবের সুলতান কাজল, ইউছুপ তালুকদার, মোজাম্মেল হক, শেখ নাজিম উদ্দিন,  শাহাজান শাহিল, ছৈয়দ মোঃ তৌহিদুল আলম, এনাম উল্লাহ, আবুল কাসেম রানা, মুছা মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net