1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২২৭ বার

এ এইচ এম মহিউদ্দিন

সেনবাগ নোয়াখালী

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে দুই শতাদিক শীতার্তের মাঝে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। সম্পুর্ণ অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্দ্যোগে পৌর এলাকার শীতার্ত নারী পুরুষের মাঝে অদ্য ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

সমাজসেবক শহিদুল্যাহ মিন্টুর সভাপতিত্বে ও রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা শাখার নায়েবে আমির, হযরত মাওলানা আবদুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সমাজ কর্মী আলাউদ্দিন আলো, প্রবাসী কল্যান সংস্থার পরিচালক মোজাম্মেল হোসেন, পরিচালক রফিকুল ইসলাম রবি, পরিচালক সাংবাদিক নুর হোসেন সুমন, পরিচালক সাংবাদিক মো: হারুন, পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান হারুন, পরিচালক ওমর ফারুক, পরিচালক বাবলু মিয়াসহ প্রমুখ। উল্লেখ্য, সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক রেমিটেন্স যোদ্ধা মহিউদ্দিন মহিনের ও অন্যান্য প্রবাসীদের সার্বিক সহযোগিতায় বিগত বছরগুলোতে মানবিক ও সমাজ উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net