1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

নকলায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৫৪ বার

 হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আন্ত:ইউনিয়ন ও পৌরসভা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চরঅষ্টধর ইউনিয়ন পরিষদ উরফা ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে।
২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন নকলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সারোয়ার আলম, নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্রো, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল উদ্দিন।
খেলায় বিজয়ীদল ও রানারআপ দলের মধ্যে টফি বিতরণ করেন নকলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন সজল ও শিশির আহমেদ।

পুরস্কৃত করা হয় অতিথিসহ বিজয়ী ও রানার আপ দলের সকল খেলোয়াড়, উভয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ রেফারি মো. শফিউল্লাহ ও মো. মামুন মিয়া, সহকারি রেফারি শাহ মহিউদ্দিন লাভলু, জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান ও রেহান উদ্দিন এবং অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য, সিনিয়র ফুটবল খেলোয়ার মাজেদুল হক সুমনকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net