1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার আলোচিত সেই জোড়া শিশু মারা গেছে! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরার আলোচিত সেই জোড়া শিশু মারা গেছে!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২৫০ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের আলোচিত সেই জোড়া শিশু এক সপ্তাহ পর মারা গেছে। বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেওয়া হয়৷ শুক্রবার সকাল ৯ টার দিকে ১ টি এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে আসার পর অপর জোড়া লাগানো শিশু মারা যায়।

শিশুটির ২ টি মাথা, ৪ টি হাত, ৩ টি পা, ১ টি পেট ও নাভী, ১ পায়ে ৮ টি আঙ্গুল ও ১ পুরুষাঙ্গ নিয়ে জোড়া লাগা অস্বাভাবিক শিশু জন্ম গ্রহন করে। পরিবারের লোকজন নাম রাখেন হাসান এবং হুসাইন।

প্রকাশ গত ২৮ ডিসেম্বর শনিবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছী গ্রামের হানিফ ও মিতা দম্পতির ঘরে জোড়া শিশু জন্মগ্রহণ করে। শুক্রবার সকাল ৯ টার দিকে একটি শিশু ও দুপুরের দিকে অপর শিশু মারা যায়। এলাকায় তাদের মৃত্যুর খরব ছড়িয়ে পড়লে লোকজন শেষ দেখা দেখতে তাদের বাড়িতে ভীড় জমান।

শিশুর পিতা হানিফ শেখ জানান, জোড়া শিশু জন্মের প্রথমে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তারপর জোড়া শিশুর মাগুরা শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল হাইকে দেখাই। তিনি ফরিদপুর শিশু হাসপাতালে পাঠান। সেখান থেকে আমাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেওয়ার পর ডাক্তার দেখাই। আজ সকালে একটি আর দুপুরে অপর শিশু মারা যায়। আমি ওদের আদর করে নাম রেখেছিলাম হাসান এবং হুসাইন। আল্লাহ আমাকে ৩ মেয়ের পর ছেলে সন্তান দিয়েছিলেন। তাও আমার রইলো না। শুক্রবার মাগরিব নামাজের পর ঘসিয়াল-চর চৌগাছী ঈদগাহ ময়দানে নামাজ জানাযা শেষে ঘসিয়াল-চর চৌগাছী সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়েছে।

মোঃসাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৪/০১/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net