1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মান : ব্যবস্থা নেয়নি পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মান : ব্যবস্থা নেয়নি পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭০ বার

নিজস্ব প্রতিবেদক :-

গোদাগাড়ী উপজেলার চব্বিশ নগর এলাকায় আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। বাদি রাকিবুল ইসলামের ওয়ারিশ সুত্রে পাওয়া জমি জবর দখল করে এই স্থাপনা নির্মান করছেন এক প্রভাবশালী ব্যক্তি। স্থাপনা নির্মাণকৃত মোট জমির পরিমাণ ২.৮০ শতাংশ। যার মধ্যে রাকিবুলের দাবি তিনি . ৭০ শতাংশ পাবেন। কিন্তু দাবিকৃত সম্পত্তি বুঝিয়ে না দিয়েই বিল্ডিং নির্মান করছেন বিবাদী নাজির উদ্দিন।

১৫ ফেব্রুয়ারী শনিবার ঘটনাস্থল ঘুরে দেখা যায়, বিবাদী নাজির উদ্দিন অবৈধ ক্ষমতা প্রয়োগ করে বিল্ডিং করছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের আদেশ অনুযায়ী নির্মাণ কাজ বন্ধ করতে বলেন।কিন্তু বিবাদীর মেয়ে জামাই বলেন, আমরা কাজ বন্ধ করবো না। পুলিশের সম্মুখেই নির্মান কাজ বন্ধ করবো না বলেন এবং কাজ বন্ধ করলে লাশ পড়ে যাওয়ার হুমকিও দেন তিনি।

১৩ ফেব্রুয়ারী জেলা রাজশাহী সিনিয়র সহকারী জজ আদালত ঘটনাস্থলে স্থিতিশীল বজায় রাখার নির্দেশ দেন। যার মোকাদ্দমা নং ৪৮/২০২২। এই স্থিতাবস্থা অমান্য করে বিবাদীগণ কাজ চলমান রেখেছেন। বাদি রাকিবুল ইসলাম নির্মাণ কাজ বন্ধ করতে বললে বিবাদীর মেয়ে জামাই মারমুখী আচরণ করেন।

এলাকাবাসীর বরাতে জানা যায়, বাদি রাকিবুল ইসলাম পৈতৃক সূত্রে এই জমির . ৭০ শতাংশের মালিক। বাকি ২.১০ শতাংশের মালিক নাজির উদ্দিন। কিন্তু মোট জমি ২.৮০ শতাংশের উপরই নির্মান কাজ করছেন বিবাদী নাজির উদ্দিন। তিনি আদালতের আদেশ অমান্য করছেন।
এদিকে বাদি রাকিবুল ইসলাম বলছেন, কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শহিদুল ইসলাম প্রভাবিত হয়ে নির্মাণ কাজ বন্ধে গড়িমসি করছেন। শক্ত কোন পদক্ষেপ নিচ্ছেন না আইসি শহিদুল।
দুই পক্ষকে নিয়ে বসার কথা বললেও বসেনি পুলিশ। একাধিকবার আইসি শহিদুলকে বলেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী পরিবারটি।

এ বিষয়ে কাকন পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শহিদুল ইসলাম বলেন, আদালতের আদেশে স্থিতাবস্থা না লিখে স্থগিত লিখে নিয়ে আসেন তাহলে আমরা কাজ বন্ধ করবো।এছাড়া আমরা কাজ বন্ধ করতে পারবো না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net