1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখা'র শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখা’র শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮৬ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব বড়ঘোনা‌ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় ‘দারুল হিকমা হিফজ শাখা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

হিফজ শাখার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট আলেমেদ্বীন পুইঁছড়ি‌ ইসলামীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যাপক আল্লামা আমির আহমদ।

রোববার (৯ ফেব্রুয়ারী) বিকেলে দারুল হিকমা হিফজ শাখা ও এতিম খানার কার্যালয়ে এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসা ও হিফজ খানার প্রতিষ্ঠাতা পরিচালক, গন্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ’র সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঁইছড়ি‌ ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসাইন।

উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসার সুপার মাওলানা নিজাম‌ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা রাখেন মাওলানা আশেক‌ এলাহী, মাওলানা হুমায়ূন কবির, মাওলানা সরওয়ার করিম, হাফেজ মাওলানা আবদু‌ ছমদ‌, মুহাম্মদ আব্দুল করিম, মাওলানা সৈয়দুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ওলামায়ে কেরাম বলেন, ‘কোরআন শরীফ সহিহ-শুদ্ধকরণ প্রত্যেক মুসলমানের মৌলিক দায়িত্ব। মানুষের জীবন-মৃত্যুর কোন নির্দিষ্ট সময় নেই, মৃত্যুর পর এই ধর্মীয় প্রতিষ্ঠানই অত্র সমাজের মানুষের জন্য নাজাতের উছিলা হিসেবে থাকবে। হিফজের পাশাপাশি বাংলা, ইংরেজী, অংক শেখানোর বিশেষ ব্যবস্থা থাকবে। যাতে পরবর্তী হিফজ সম্পন্ন করে বিভিন্ন মাদরাসায় অধ্যয়ন করা সহজ হয়।’

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি
১০.০২.২০২৫ খ্রিঃ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net