1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কানাই খাল খননে উপকৃত হবে সহস্রাধিক কৃষক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

চৌদ্দগ্রামে কানাই খাল খননে উপকৃত হবে সহস্রাধিক কৃষক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে কানাই খাল খননে উপকৃত হবে খালের নিকটবর্তী গ্রামগুলোর সহস্রাধিক কৃষক। দীর্ঘ আট কিলোমিটার এ খালটির পূণখননে পাশাপাশি বাঁধ নির্মাণ করায় আশেপাশের ঘরবাড়ি ভাঙ্গনের কবল থেকে মুক্তি পাবে। এতে এসব এলাকার সাধারণ মানুষও বেশ উপকার ভোগ করবে। বোরো মৌসুমের জন্য সেচের পানির সংকট দূর করার পাশাপাশি সহজেই ধান চাষের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। বিষয়টি নিয়ে সাধারণ কৃষকদের মাঝে আনন্দের ঝিলিক বইছে।

সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা-ধনুসাড়ার ভেতর দিয়ে বয়ে যাওয়া এ খালের দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার। এটি ধনুসাড়া ব্রিজ থেকে শুরু হয়ে গুজরা গ্রামের ভেতর দিয়ে এসে বসন্তপুর-বারাইশ, পেছাইমুড়ি হয়ে সিংরাইশ ব্রিজ সংলগ্ন এলাকায় এসে সমাপ্ত হয়। দীর্ঘদিন যাবৎ এ খালটির খনন না হওয়ায় এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিলো। নতুন করে এ খালের খনন কাজ শুরু হওয়ায় কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষও বেশ উপকৃত হবে। তবে, কিছু অসাধু লোকজন এটির বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অপপ্রচার চালিয়ে খাল-খনন কাজকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। বিষয়টি নিয়ে সচেতন এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছে। সরকারি বিধিমোতাবেক খালটি খনন করছেন বিশিষ্ট ঠিকাদার মো: আব্দুল হাই হাসিবুর রহমান ও মো: সাইফুল ইসলাম।

ঠিকাদাররা জানান, সরকারি টেন্ডারের মাধ্যমে নিয়ম অনুযায়ী খাল খনন কাজ শুরু করি। ৮ কিলোমিটার দীর্ঘ এ খালটির খনন কাজ সমাপ্ত হলে স্থানীয় কৃষকরা উপকৃত হবে। ইতিমধ্যে ১ কিলোমিটার খাল খনন কাজ সমাপ্ত হয়েছে। যতটুকু খনন সম্পন্ন হয়েছে ততটুকু অংশে খালের পাড় বাঁধ নির্মাণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকী কাজটুকু সম্পন্ন করা হবে। কিছু অসাধু লোক নানান অপপ্রচারের মাধ্যমে খাল খনন কাজকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। স্থানীর উপকারভোগি কৃষকরা সহ সাধারণ সচেতন মহল এটির প্রতিবাদ জানিয়েছে। আমরাও অপপ্রচারের বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরকে অবহিত করেছি। এ বিষয়ে প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net