1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলায় ট্রাকের ধাক্কায় গিয়াস উদ্দিন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর মোল্লা পাড়া গ্রামের মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ – সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোড় এলাকায় গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি তার নাতিকে নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় হঠাৎ ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ও অক্ষত অবস্থায় বেঁচে যান তার নাতি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net