1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে যুবলীগ নেতা ও আওয়ামী লীগের নেতা আটক ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে যুবলীগ নেতা ও আওয়ামী লীগের নেতা আটক !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৩ জনকে আটক করেছে পুলিশ। গত ১২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা থেকে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন — বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান চৌধুরী, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সবুজ।
জানা গেছে, ১২ ফেব্রুয়ারি বুধবার রাতে দুওসুও এবং পাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আটক করা হয় ছাত্রলীগ নেতা সবুজ ও ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমানকে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে থানা-পুলিশ আটক ২জনকে আদালতে পাঠানোর আগে দেখা করতে আসেন যুবলীগ নেতা হুমায়ুন কবির। দেখা করে ফেরার সময় থানার পাশে একটি ক্লিনিকের সামনে থেকে তাঁকেও আটক করে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, আটক ৩ জনের মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরে আটক যুবলীগ নেতাকে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net