1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুরে সিআইডি পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিল জনতা ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে হরিপুরে সিআইডি পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিল জনতা !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনগাঁও বাজারে এক আসামিকে সিআইডি পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে প্রায় শতাধিক উত্তেজিত জনতা। সম্প্রতি
রোববার (২ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম। তিনি বলেন, রানীশংকৈল থানার নারী-শিশু অপহরণ মামলার আসামি সুমন (২৫)কে এস,আই জামাল উদ্দিনের নেতৃত্বে গ্রেফতার করতে যায়, সিআইডির ৫ সদস্যের একটি টিম। কিন্তু আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে শতাধিক উত্তেজিত জনতা। এ সময় আসামিকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় শতাধিক লোকজন পুলিশের ওপর চড়াও হয়, এবং সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশের একটি মাইক্রোবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে প্রায় ১৫০-২০০ জনের একটি দল পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। উত্তেজিত জনতা মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলে। পরে তারা আসামি সুমনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়। হরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, অভিযানে অংশ নেওয়া সিআইডির দলটি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলে হরিপুর থানায় সহায়তা চায়। পরে রাত সাড়ে ৮টার দিকে ১১ সদস্যের একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৪৫ মিনিটে অপারেশন টিম তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর ঠাকুরগাঁও জেলা সিআইডির পুলিশ সুপার সুমিত চৌধুরী হরিপুর থানায় গিয়ে অভিযানের পুরো বিষয়টি খতিয়ে দেখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net