1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ১৫ জনকে গ্রেফতার করা হয়। ৯ ফেব্রুয়ারি রোববার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন – ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মো: শামছুল হক (৫০), দেহন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো: শাহাদৎ আলী (৪৭), দানারহাট গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো: মেহেদী হাসান (২৫) ও হরিনারয়নপুর মাস্টারপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো: আব্দুল আউয়াল (৫২)। পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার পশ্চিম রঘুনাথপুর (মাস্টার পাড়া) গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে ঋত্বিক রোশন রাব্বি (২০), বালিয়াডাঙ্গী থানার সনগাঁও গ্রামের মো: আনসার আলীর ছেলে মো: সাগর আলী (২২) কে গ্রেফতার করে। রুহিয়া থানা পুলিশ আসননগর এলাকার মৃত রফিজ উদ্দিন সরকারের ছেলে মো: তাহেরুল ইসলাম (৪৮) ও একই থানার কশালগাঁও গ্রামের মো: আসিব উদ্দিনের ছেলে মো: সাদেকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে। রাণীশংকৈল থানা পুলিশ অত্র থানাধীন কলেজপাড়া বন্দর এলাকার বিষু বসাকের ছেলে মো: স্বাধীন বসাক (৩০) ও একই থানার দোশিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মো: লুৎফর রহমান (৪০) কে গ্রেফতার করে। অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ অত্র থানাধীন বড়বাড়ি রুপগঞ্জ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো: সাজিুদুর রহমান সাজিদ (৩৬), একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো: জয়নুল হক (৪৩), মমিনটলা গ্রামের মৃত জের মোহাম্মদের ছেলে মো: শাহেদ আলী (৫৫), বোররা গ্রামের মো: শামসুদ্দিন মিয়ার ছেলে মো: জিন্নাহ আলী (৩৬) ও একই থানাধীন বড় বাড়ি (বুধু মেম্বারপাড়া) গ্রামের মো: রশিদুল হকের ছেলে মো: মাহাবুব আলম ওরফে বুধু আলম (৪৫) কে গ্রেফতার করে। বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান, পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net