1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১ ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১ ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৭ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন সহ সোহেল রানা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সম্মেলনের আয়োজন করে ঠাকুরগাঁও জেলা পুলিশ ।

তাকে ভোররাতে পৌর শহরের গোবিন্দনগর এলাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম বলেন, ১০ ফেব্রুয়ারি সোমবার ভোররাতে পৌরসভার গোবিনন্দনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ঐ মহল্লার খোরশেদ আলমের ছেলে মো: সোহেল রানা (৩৩) এর বাড়ির তল্লাসীর সময়ে বিছানার নিচ থেকে একটি বিদেশী পিস্তল ম্যাগাজিন সহ উদ্ধার করে তাকে গ্রেফতার করে পুলিশ। সোহেল রানা ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন। এ সময় ঠাকুরগাঁও জেলা পুলিশের উর্দ্ধতর কর্মকর্তাগণ ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


অন্যদিকে ঠাকুরগাঁও জেলা পুলিশের একটি বিশেষ টিম ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজারের মৎস্য খামার হতে ঢাকা মেট্রো মামলা নং-৫৫৩/২০১৭ সংক্রান্তে ১ বছর কারাদন্ড সহ ৩১ লাখ টাকা জরিমানা দন্ডে দন্ডিত আসামী গোলাম কিবরিয়াকে গ্রেফতার করে। সে হরিনারায়নপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেফতার সহ সদর থানা ২টি, পীরগঞ্জ থানা ৪টি, হরিপুর থানা ১টি, ভুল্লী থানা ১টি সহ সর্বমোট ৮টি গ্রেফতারী পরোয়ারা মূলে আসামী গ্রেফতার পূর্বক নিস্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলার সকল অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান, পুলিশ সুপার ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net