1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার কুমার নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরার কুমার নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার কুমার নদীতে নিখোঁজের ৭দিন পর বৃহস্পতিবার দুপুরে ভেসে উঠল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ!

জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার গড়াই নদীর পাড় থেকে উৎপল কুমার বিশ্বাস (৪২) নামের এক ব্যবসায়ীর লাশ দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে ।
নিহত উৎপল কুমার বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের প্রয়াত ধীরেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র। সে সমাধিনগর বাজার বণিক সমিতির সহ-সভাপতি ছিলেন এবং ওই বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।

নিহতের স্বজনরা জানান, উৎপল কুমার গত শুক্রবার বিকেল ৩টার দিকে সমাধিনগর নামযজ্ঞ অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার গড়াই নদীতে উৎপলের মরদেহ ভেসে উঠার খবর পাওয়া যায়। মরদেহের পেট কাটা ও হাত-পা বাঁধা অবস্থায় ছিল। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী।

মাগুরার শ্রীপুর থানার নাকোল পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মুকুল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে নৌ-পুলিশের আওতাধীন হওয়ায় নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছে।

নড়াইলের বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী জানান- পেট কাটা ও হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

রাজবাড়ী বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, উৎপল কুমার বিশ্বাস গত শুক্রবার থেকে নিখোঁজ। পরিবারের পক্ষ থেকে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। গড়াই নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় উৎপলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net