1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় তুলাচাষীদের নিয়ে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

মাগুরায় তুলাচাষীদের নিয়ে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩২ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় তুলা চাষীদের নিয়ে বুধবার দুপুরে শ্রীপুর উপজেলার বারইপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ ড. কামরুল হাসান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের কীটপতঙ্গ বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মোঃ তাসদিকুর রহমান।

তুলা উন্নয়ন বোর্ড ঝিনাইদহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড.মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও শ্রীপুরের কটন ইউনিট অফিসার চামেলী খাতুনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান
মোঃ মিজানুর রহমান মোল্লা।

কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন- জোকা গ্রামের তুলাচাষী মোঃ বদিয়ার রহমান, বারইপাড়া গ্রামের মোঃ রবিউল ইসলাম ও মোঃ নবাবুল ইসলাম।

তুলা উন্নয়ন বোর্ড ঝিনাইদহ জোনের আয়োজনে ও তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প ফার্মগেট ঢাকার অর্থায়নে অনুষ্ঠানে ৮০ জন তুলা চাষী অংশ গ্রহন করে।

শ্রীপুরে এ বছর ২৮০ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩/০২/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net