1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ২ ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে বি এন পি'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

মাগুরায় ২ ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে বি এন পি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার

মােঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে বিএনপি পুর্নগঠন প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার সকালে ৫নং দারিয়াপুর ইউনিয়ন ও ৭ নং সব্দালপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন ও সদস্য সংগ্রহ অভিযোগ অনুষ্ঠিত হয়েছে । তারাউজিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শ্রীপুর থানা বিএনপির কর্মী ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সব্দালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও আলমীগর হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আবদুর রশিদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপির প্রকৃত সদস্যদের মধ্য থেকে ৫১ জনের তালিকা গ্রহণ করা হয়। পরবর্তিতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা যায়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা,০৭.০২.২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net