1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বিএনপির ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও মিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

তিতাসে বিএনপির ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৪ বার

মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:

অনিয়ম, স্বজনপ্রীতি ও ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করে কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। এমন অভিযোগ তুলে বিতর্কিত এ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উক্ত ওয়ার্ডের ত্যাগী ও পদবঞ্চিত বিএনপির নেতাকর্মীরা।

রবিবার সন্ধ্যায় বলরামপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবাদ সভা শেষে বাতাকান্দি টু মাছিমপুর সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

সভায় বক্তারা বলেন, বিগত আ’লীগের শাসনামলে নির্যাতন নিপীড়ন সহ্য করে মামলা হামলার শিকার হয়ে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকেও কমিটিতে স্থান দেয়া হয়নি। আ’লীগের দোসর ও হাইব্রীড নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির নাম দেখে আমরা বিস্মিত হয়েছি। এছাড়াও তারা বলেন এই কমিটিতে এমন অনেককেই রাখা হয়েছে, যারা গত ১৭ বছরে আমাদের পাশে ছিল না এবং দলের সংকটের সময় একবারের জন্যও মাঠে আসেনি, তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। আমরা এই কমিটি মানি না। এটি বাতিল করতে হবে। আমাদের দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উক্ত ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন, বলরামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: শরীফ, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব কবির হোসেন, বিএনপি নেতা রবিউল ও রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net