1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্রুত নির্বাচন দেন, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না- শহিদুজ্জামান কাকন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

দ্রুত নির্বাচন দেন, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না- শহিদুজ্জামান কাকন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪২ বার

এএইচ মোবারক

শ্যামল বাংলাঃ নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন পর দেশে ফিরেন কিশোরগঞ্জ জেলা বিএনপির  যুগ্ম-সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান, সুইডিশ সরকারের অর্থনীতিবিদ জনাব শহিদুজ্জামান কাকন।

গত ৩ ফেব্রয়ারী ২০২৫ ইং সমবার সাকালে কাতার এয়ারলাইন্স একটি বিমানে সকাল, ১০ টায় ঢাকা হযরত শাহজালাল  আন্তর্জাতিক  বিমানবন্দরে অবর্তমান করেন বিএনপি নেতা শহিদুজ্জামান কাকন। (সুইডিশ সরকারের অর্থনীতিবিদ কিশোরগঞ্জ জেলা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
এ সময় বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জে থেকে বেরিয়ে আসার পর বিএনপির কিশোরগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা তাকে ভালোবাসায় ও ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানায়।
এসময় কাকন সাংবাদিকদের বলেন,  দল যদি  আমাকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে   মনোনয়ন দেন তাহলে আমি নেতা কর্মী নিয়ে আগামী নির্বাচনে দলের পক্ষে  বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।

এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, সরকার কে বলবো আপনারা যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করুন।
জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন  নির্বাচিত   সরকার  এসে সংষ্কার করবে।  তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন।

এ সময়ে   উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের সাংগঠনিক সম্পাদক আল মাহাদী মোহাম্মদুল্লাহ সহ-সাধারণ সম্পাদক এএইচ মোবারক
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ গোলাম মাওলা গোলাপ।ঢাকা মহানগর পশ্চিমের ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন   ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ম। সাবেক বৃহত্তর  ৬ নং ওয়ার্ড পল্লবী থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন। এছ
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য আশরাফুল ইসলাম সোহাগ এবং ইমতিয়াজ মাহমুদ রানা, মো  ইসলাম সেলিম, সদস্য সচিব, আবুল  বাশার যুগ্ন আহবায়ক, মোঃ সাদিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবক সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net