1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে কৃষি জমিতে সেচ পাম্পের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

শেরপুরে কৃষি জমিতে সেচ পাম্পের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৯ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সাত্তারকান্দি গ্রামে ১২ ফেব্রæয়ারি বুধবার সকাল ৮টার দিকে কৃষি জমিতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে গিয়ে কৃষক মোঃ আকরাম হোসেন (৪২) ও কৃষি শ্রমিক হানিফ আলী (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন।

কৃষক আকরাম হোসেন সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং কৃষি শ্রমিক হানিফ আলী একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামের কৃষক ৩ সন্তানের জনক মোঃ আকরাম হোসেন বুধবার সকালে কৃষি শ্রমিক ৫ সন্তানের জনক হানিফ আলীকে সাথে নিয়ে বুধবার সকালে তার বোরো খেতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে যায়। এসময় বৈদ্যুতিক সেচ পাম্পের মটরের তার লিকেজ থাকায় প্রথমে কৃষক আকরাম হোসেন এই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে কিছু বুঝে উঠার আগে কৃষি শ্রমিক হানিফ আলী আকরাম হোসেনকে বাঁচানোর চেষ্টা চালাতে গিয়ে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এঘটনায় এই দুই পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net