1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

চৌদ্দগ্রামে ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩৪৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন ‘ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা’ এর উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও কর্মহীন ১৫০ পরিবারের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সেমাই, চিনি, নারিকেল, বাদাম, কিসমিস, শুকনা খেজুর, দুধ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো। ঈদ উপলক্ষে সংস্থার পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পেয়ে সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ।

রবিবার (৩০ মার্চ) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো: শাখাওয়াত হোসেন শামীম, কপিল উদ্দীন মোল্লা, প্রবীন ব্যক্তিত্ব পেয়ার আহমেদ ভূঁইয়া।

ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার আহবায়ক মো: আবুল কালাম কামালের সভাপতিত্বে ও সদস্য মো: ওমর ফারুক শামীমের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার মো: ওমর ফারুক পন্ডিত, বিশিষ্ট সাংবাদিক মো: বেলাল হোসাইন, মুহা. ফখরুদ্দীন ইমন, ছাত্রনেতা মো: মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন ভ‚ঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ইসমাইল হোসেন মোল্লা, সংস্থার যুগ্ম আহবায়ক মো: নূর হোসেন মোল্লা, সদস্য মো: শাহাদাৎ হোসেন, মো: মাছুম, সমাজসেবক মো: নাসির উদ্দীন পন্ডিত, মো: রাকিব হোসেন মোল্লা, মো: গিয়াস উদ্দীন মোল্লা, মোহাম্মদ শামীম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার আহবায়ক মো: আবুল কালাম কামাল বলেন, ‘মানবিক এ কার্যক্রমে অর্থ, শ্রম, মেধা ও পরামর্শ দিয়ে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। করোনা কালীন দুর্যোগ, ২৪ এর স্মরণকালের ভয়াবহ বন্যা, ঈদ উৎসবকে সামনে রেখে বিগত দিনেও বিভিন্ন প্রেক্ষাপটে প্রবাসী ও গ্রামবাসীর আর্থিক অনুদানে ‘ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা’ এর পক্ষ থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে এলাকার সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের সদস্যরা উপকার ভোগ করেছেন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net