1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ইমাম হত্যার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ইমাম হত্যার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২১০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলোচিত নেকমরদ মতিন মার্কেট মসজিদের ইমাম খাইরুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৪ টায় রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজার চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী শাহিনুর বেগম, মেয়ে খাদিজাতুল কোবরা, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাজালাল জুয়েল , বিএনপি নেতা সোহেল রানা, নেকমরদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব নাখরাজ, নিহতের বন্ধু দবিরুল ইসলাম, নেকমরদ বড় মসজিদের ইমাম সাইদুর রহমান, নিহতের ভাতিজা সোহেল রানা, ভাগিনা মাইনুল ইসলাম সহ স্থানীয়রা। উল্লেখ্য, গত শনিবার (১ মার্চ ) সকালে রাণীশংকৈলে উপজেলার নেকমরদ দুর্লভপুর বামনবাড়ী এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা মসজিদের ইমামের লাশ উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ। নিহত ব্যক্তি মসজিদের ইমামতির পাশাপাশি বামন বাড়ি শামসুদ্দিনের মিলে নৈশপ্রহরীর কাজ করতেন। হত্যার ৬দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net