1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

সোনারগাঁয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২০০ বার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

সোনারগাঁ উপজেলায় গ্রেফতার বাণিজ্যের অভিযোগ উঠেছে সনমান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড জাতীয়পার্টির সভাপতি ও ওয়ার্ড মেম্বার সাইফুল এবং লেদামদি গ্রামের আওয়ামীলীগ নেতা আবুল হাশেম রতনের বিরুদ্ধে।

সরেজমিন গিয়ে জানাযায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের ২ ওয়ার্ডের হরিহরদী গ্রামের মুদি দোকানদার কবির হোসেন ও কুয়েত প্রবাসী আশরাফুলকে পূর্বসত্রুতার জেরে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় নাম জরানো হয়। পরে থানা পুলিশকে ম্যানজকরে তাদেরকে ধরিয়ে দেয়া হয়।

কোয়েত প্রবাসী আশরাফুলের স্ত্রী আমেনা আক্তার বলেন, আমার স্বামী কুয়েত প্রবাসী মোঃ আশরাফুল দীর্ঘদিন যাবত বিদেশ থাকার পর দেশে আসেন, সে রাজনীতিতে জড়িত না থাকলেও আমার স্বামীর ছবি এডিটিং করে তাকে রাজনীতি মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করেন। এসবের মূল হোতা হচ্ছে লেদামদি গ্রামের প্রভাবশালী আওয়ামীগ নেতা আবুল হাশেম রতন, তার ভাই আবুল হোসেন, ওয়ার্ড জাতীয়পার্টির সভাপতি ও বর্তমান ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম।

স্থানীয়দের মধ্যে সাবেক মেম্বার ও বিএনপি নেতা সামছুল হক বলেন, কুয়েত প্রবাসী আশরাফুল এর জমি থেকে প্রায় ত্রিশলাখ টাকার সমপরিমাণ বালু কাটিয়া নিয়া যায় জাতীয়পার্টি নেতা ও বর্তমান মেম্বার সাইফুল ও আওয়ামীলীগ নেতা আবুল হাশেম রতন। এই বিষয়কে কেন্দ্র করে আশরাফুল এর সাথে তাদের পূর্বসত্রুতা ছিল। আশরাফুল আসলে কোন রাজনীতির সাথে জরিত নয়।

এ বিষয়ে, জাতীয়পার্টি নেতা ও সাইফুল মেম্বার বলেন, গত ইউপি নির্বাচনে আমার কাছে তারা পরাজিত হয়ে অশান্তিতে আছে। তাই আমার বিরুদ্ধে এসব করছে।

জেলহাযতে থাকা কবির হোসেনের মা বলেন, সাইফুল মেম্বার ও আবুল হাশেম রতন তাদের দুইজনের জ্বালায় আমরা বড় অসহায়। তারা যখন যে দল আসে, সেই দলের নেতা হয়ে যায়। এখন তারা নাকি বিএনপির বড় নেতা। লোক পাঠাইয়া ১০ লাখ টাকা চায়, আমরা দিয়া তাদের সাথে মিললে আমাদের আর জ্বালাবে না। আমার ছেলেকে ও দেবর কে জেলহাযত থেকে ছুটাইয়া দিবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net