1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৯০ দিনের মধ্যে বিচার করে রায় কার্যকর করতে হবে- মাগুরায় আলোচিত আছিয়া খাতুনের দোয়া মাহফিলে আমীরে জামায়াত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

৯০ দিনের মধ্যে বিচার করে রায় কার্যকর করতে হবে– মাগুরায় আলোচিত আছিয়া খাতুনের দোয়া মাহফিলে আমীরে জামায়াত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৬৯ বার

মোঃ সাইফুল্লাহ;

মাগুরায় আলোচিত আছিয়া খাতুনের কবর জিয়ারত, দোয়া মাহফিলে যোগদান ও আছিয়ার বাড়িতে শনিবার সকালে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান পরিদর্শন করেন ।

জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য ডাক্তার শফিকুর রহমান বলেন- কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি।

তিনি আরো বলেন- ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই,৷ ৯১ দিন যেন পার না হয়।
জেলা আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন।


জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন,জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম,যুব সেক্রেটারী অধ্যাপক রবিউল ইসলাম, শ্রমিক নেতা অধ্যাপক মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, জেলা জামায়াতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস, মাগুরা সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন,মহম্মদ পুর উপজেলা আমীর নূর আহমদ, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার আলী, শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক ড, আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, প্রচার ও মিডিয়া সেক্রেটারী মোঃ সাইফুল্লাহসহ জেলা, উপজেলা,ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকমীগণ।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার বিভিন্ন স্থানে লোকেলোকারণ্য হয়ে পড়ে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৫/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net