1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগুনে পড়ে ছাই শ্রমিক দল নেতা কবির হোসেনের শেষ সম্বল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

আগুনে পড়ে ছাই শ্রমিক দল নেতা কবির হোসেনের শেষ সম্বল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২০১ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বলরামপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মো: কবির হোসেনের ইলেকট্রনিক্স দোকান। জীবনের শেষ সম্বলটি পুড়ে ছাই হয়ে যাওয়া কবির আহাজারি করে বলছিলেন, ‘ঋণের টাকায় দোকানটি করেছি, কিছুদিন আগেও এক এনজিও থেকে সাড়ে ৫ লাখ টাকা ঋণ তুলেছি। এখন কীভাবে এত টাকা ঋণ শোধ করব। আমার এখন কী হবে। আমার সব শেষ।’

সোমবার দিবাগত রাত ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে পাশের আরো দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কবির বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে রাত ১১টায় শুনি দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে এসে দেখি আমার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে কাজ করে পরে হোমনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। প্রায় এক ঘন্টা আগুনের লেলিহান শিখায় আমার দোকানের সম্পূন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে।

তিনি আরো বলেন, জীবনের সব সঞ্চয় ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এই তিনটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এক ঘন্টার আগুণে আমার সব পুড়ে শেষ করে দিয়েছে। আমি পথে বসে গেছি। কিভাবে ঋণের টাকা পরিশোধ করবো, কিভাবে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকবো!

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে, তাতে দোকানের কোন মালামাল বের করা সম্ভব হয়নি। এক মুহুর্তে কবিরে সব অর্জন শেষ হয়ে গেছে।

হোমনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেন। পরে আমরা গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিবরণ প্রস্তুতের পর এবিষয়ে বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net