ঢাকা   ০৯:৪৮:২১ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা

ইসরায়েলের আগ্রাসন ও উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে উত্তাল গোদাগাড়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৬৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গোদাগাড়ী প্রতিনিধি :-

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মাসজিদুল আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে এবং পবিত্র রমজান মাসে ভারতে হিন্দু উগ্রবাদ কর্তৃক মুসলিমদের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গোদাগাড়ীর ধর্মপ্রাণ মুসলিমরা।

২১ মার্চ (শুক্রবার) জুমার নামাজের পরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এতে স্থানীয় ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।

মিছিলটি মহিশালবাড়ী থেকে শুরু হয়ে থানারোড প্রদক্ষিণ শেষে গোদাগাড়ী গোল চত্বরে এসে সমাবেশ করা হয়। এসময় “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ” ” বিশ্বের মুসলিম এক হও শ্লোগানে মুখরিত হয় রাজপথ। বক্তারা ইসরায়েলের খুনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বর নির্যাতনের তিব্র প্রতিবাদ জানায় এবং ভারতে উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।

উল্লেখ, ইসরায়েল ও হামাস যুদ্ধে ইসরায়েল এবং হামাসের  নেতৃত্বাধীন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যকার একটি সামরিক সংঘাত। এটি ৭ অক্টোবর ২০২৩-এ শুরু হয়। যখন হামাস ও ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ২০২৩ সালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা ফ্লাড (আল-আকসা প্লাবন অভিযান) নামে একটি বড় আকারের আক্রমণ শুরু করে। এটির প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অপারেশন আয়রন সোর্ডস (লৌহ তরবারি অভিযান) শুরু করে এবং গাজায় আক্রমণ করে।এটি ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতগুলোর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত এবং ১৯৭৩ সালে আরব-ইসরায়েলি যুদ্ধের পর এই অঞ্চলে সবচেয়ে বিস্তৃত যুদ্ধ হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি