1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোদাগাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস ও হাঁসের উপকরণ বিতরন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস ও হাঁসের উপকরণ বিতরন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২২৩ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে হাঁস ও হাঁসের উপকরণ বিতরন করা হয়েছে। এবারের প্রকল্পে মোট ১০ হাজার ৭ শ টি হাঁস ও হাঁসের উপকরণ ৫৩৫ জন সুফলভোগীর মাঝে বিতরন করা হয়। এতে জনপ্রতি ২০ টি করে হাঁস, ৭৫ কেজি খাদ্য ও হাঁসের খাঁচা ৫৩৫ জন সুফলভোগির মাঝে বিতরন করা হয়েছে।

১৬ মার্চ ( রবিবার ) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সকাল ১০ টায় এই কর্মসূচীর উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন।
এতে আরও উপস্থিত ছিলেন , প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম,আদিবাসী নেতা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা।

এদিকে প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ উপকরণ পেয়ে হাসিমুখে ফিরতে দেখা যায় আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সকলকেই। হাঁসগুলো সুস্থ ও রোগ মুক্ত হিসেবে লক্ষ করা গেছে।হাঁসগুলো আদিবাসী সম্প্রদায়ের জীবন মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন এই সম্প্রদায়ের জনগোষ্ঠীর নেতারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন মানোন্নয়ন সমুন্নত রাখতে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। এ ধরনের সহায়তা যেন অব্যাহত রাখা যায় সেই বিষয়টাও খেয়াল রাখছি। আসলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ অনুন্নত অবস্থায় রয়েছে। তাদের জীবন মান সমুন্নত রাখতেই প্রাণিসম্পদ প্রকল্পের এই প্রচেষ্টা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net