1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গ্রামের মানুষকে নিরাপদ পানি সরবরাহে ঙ্কিম নির্মাণের জন্য জায়গায় দান করলেন পলাশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন 

গ্রামের মানুষকে নিরাপদ পানি সরবরাহে ঙ্কিম নির্মাণের জন্য জায়গায় দান করলেন পলাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩০৭ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মানব সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প কর্তৃক নিরাপদ ও সুপেয় পানির চাহিদা পূরণের লক্ষ্যে কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দিতে পানি সরবরাহ বড় স্কিম স্থাপনের নির্মাণ কাজ চলছে। এই স্কিমের মাধ্যমে ইউনিয়নের সাড়ে ৩০০ থেকে ৭০০ বাড়িতে পাইপ লাইনের দ্বারা নিরাপদ পানি সরবরাহ করে সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ঠাকুর পুকুর পাড় সংলগ্ন পোড়াকান্দির চকে গ্রামীন পানি সরবরহ স্কিম ব্যস্তায়নের জন্য ২টি উৎপাদক নলকূপ, ওভারহেড ট্যাংক, পাম্প হাউজ নির্মাণ সহ প্রয়োজন অনুযায়ী ট্রিটমেন্ট প্লান স্থাপনকরণ নির্মাণ কাজ চলছে।

জানা যায়, প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সন্তান, বিশিষ্ট সমাজসেবক কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন পলাশ। তিনি প্রকল্পটি বাস্তবায়ন করতে ১০ শতক জমি ৩০বছরের জন্য জনকল্যাণে ব্যবহারের অনুমতি দিয়ে ইউনিয়ন পরিষদের সাথে চুক্তিবদ্ধ করেন। এতে জনস্বার্থে প্রকল্পের জন্য জায়গা দেয়ায় স্থানীয় জনমনে প্রশংসায় ভাসছেন মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।

এলাকার স্থানীয় সুশীল সমাজের লোকজন বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনধারা ও জনস্বাস্থ্য উন্নয়নে ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লাগবে। প্রকল্পটি বাস্তবায়ন করতে নিঃস্বার্থ ভাবে জমি দিয়ে সহযোগিতা করায় দেলোয়ার হোসেন পলাশকে ধন্যবাদ৷ মানবতার কল্যাণে এইভাবেই যেনো সামনে এগিয়ে যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ এই প্রত্যাশা রইলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net