1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৪০ দিনেও যোগদান করেনি ইউএনও, ভোগান্তিতে মানুষ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৪০ দিনেও যোগদান করেনি ইউএনও, ভোগান্তিতে মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৬৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৪০ দিন ধরে নেই পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এতে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কাজে দেখা দিয়েছে স্থবিরতা, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
পীরগঞ্জ উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার সাবেক ইউএনও মো. রমিজ আলম রংপুরে জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গত ২১ জানুয়ারি যোগদান করেছেন। আর পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসানকে পীরগঞ্জে ইউএনও হিসেবে বদলি করা হয়।
কিন্তু ৪০ দিনেও তিনি পীরগঞ্জ উপজেলায় যোগদান করেননি। পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার এন এম ইসফাকুল কবীর অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইউএনওর দায়িত্ব পালন করছেন।
ইউএনওর অবর্তমানে তাকে পৌর সভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানেরও দায়িত্বে পালন করতে হচ্ছে। এছাড়াও প্রায় ২শ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও চেপে বসেছে সহকারী কমিশনারের উপর।
একজন কর্মকর্তার পক্ষে ভূমি দপ্তর, ইইএনওর দপ্তর, উপজেলা চেয়ারম্যানের দপ্তর, পৌরসভার দপ্তর সহ পীরগঞ্জ উপজেলার সকল প্রশাসনিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ইউনিয়ন চেয়ারম্যান মখলেসরি রহমান চৌধুরী বলেন, ব্যস্ততার কারণে এসিল্যান্ডকে সেভাবে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া সব কাগজে স্বাক্ষর দিতে চান না এসিল্যান্ড। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে। পৌর কর্মচারী সংসদের সভাপতি তোজামুল জানান, ব্যাংক অ্যাকাউন্ট চালাতে সমস্যা হচ্ছে। এসিল্যান্ড প্রথমে কোনো চেকে স্বাক্ষর দিতে চাননি। এখন জরুরি চেকে স্বাক্ষর করছেন। যথাযথ সময়ে চেকে স্বাক্ষরের অভাবে অনেক কাজে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) এন এম ইসফাকুল কবীর বলেন, কাজের অনেক চাপ। তবুও যথাসাধ্য চেষ্টা করছি। জরুরিভাবে ইউএনও যোগদান করলে ভালো হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি, পীরগঞ্জ উপজেলায় দ্রুত ইউএনও দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net