1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার আলোচিত আছিয়ার বাড়িতে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জেলা জামায়াতের প্রস্ততি সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

মাগুরার আলোচিত আছিয়ার বাড়িতে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জেলা জামায়াতের প্রস্ততি সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩২৯ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার আলোচিত আছিয়া খাতুনের বাড়ীতে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে শুক্রবার বিকেলে সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর – কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রচার সেক্রেটারী মাওলানা মোঃ সাইফুল্লাহ, অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, যুব বিষয়ক সেক্রেটারী মোঃরবিউল ইসলাম, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক মাওলানা আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারী মোঃ মিজানুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মওলানা মোঃ আমিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের আমীর সেক্রেটারীসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।
উল্লেখ্য আলোচিত আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শুক্রবার শহরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে আছিয়ার ধর্ষণ কারী হিটু শেখের বাড়ীতে বিক্ষুব্ধ জনতা,বাড়ী ঘর ভাংচুর লুটপাট ও গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৪/৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net