ঢাকা   ০৯:৫৩:৩৮ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মাগুরায় মিয়া আব্দুল মোত্তালেব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে মিয়া আব্দুল মোত্তালেব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে শ্রীপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মদনপুর জামে মসজিদ প্রাঙ্গনে প্রায় ১শত পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মিয়া আব্দুল মোত্তালেব হোসেনের পুত্র সাংবাদিক জুয়েল রানা।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আবু হুরাইরা জামিল,জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রানী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, এ্যাড. রেজা সিদ্দিকী ডিকন, মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মোঃ মনোয়ার হোসেন সান্টুসহ অন্যরা।

এ সময় সাংবাদিক জুয়েল রানা জানান, প্রতি বছরের ন্যায় এবার ও এলাকার শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদের বাজার সামগ্রী সেমাই, চিনি, সাবান, গুড়া দুধ, কিচমিচসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যসহ ঈদ সামগ্রী বিতরণ করেছি। আগামীতে আল্লাহ জীবিত রাখলে আমি এসব পরিবারের পাশে দাড়াবো ইনশাআল্লাহ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি