1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা মেডিকেল কলেজ বন্ধ করে একিভূত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মহাসড়ক অবরোধ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরা মেডিকেল কলেজ বন্ধ করে একিভূত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মহাসড়ক অবরোধ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৭৪ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা মেডিকেল কলেজ বন্ধকরে একিভুত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

রবিবার দুপুরে অনুষ্ঠিত কর্মসূচি থেকে তারা মাগুরা মেডিকেল কলেজ বন্ধ করা হলে বৃহত্তর কঠোর আন্দোলনের ঘোষণা দেন। দুপুরে শহরে বিক্ষোভ মিছিল শেষে ভায়নার মোড়ে মানববন্ধন করে অবরোধ করে বিক্ষুব্ধরা।

অবরোধের ফলে ঢাকা-যশোর মহাসড়ক ও ঢাকা- চুয়াডাঙ্গা মহাসড়ক প্রায় ১ ঘন্টা বন্ধ হয়ে যায়। এতে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর আগে বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের,

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান আমিনুর রহমান পিকুল ও আলমগীর হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম ও মাগুরা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক দীপ্ত দেব, শেষ বর্ষের ছাত্র নইমুল হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম সম্প্রতি মিথ্যা অভিযোগের ভিত্তিতে সাত বছর আগে প্রতিষ্ঠিত মাগুরা মেডিকেল কলেজ কে বন্ধ করে অন্য মেডিকেল কলেজের সঙ্গে একইভূত করার ষড়যন্ত্র শুরু করেছে।

এর ফলে মাগুরাবাসীর দীর্ঘদিনের উন্নত চিকিৎসা ব্যবস্থার আশাআকাংখার অপমৃত্যু হবে। তারা অবিলম্বে এ ধরনের ষড়যন্ত্র থেকে সরকার সরে না আসলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। একইসঙ্গে অতি দ্রুত মাগুরা মেডিকেল কলেজ কে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০২/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net