ঢাকা   ০৯:৪৭:৩৯ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডি দিদারুল আলমকে প্রত্যাহার দাবীতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৬২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ ওসমান গনি (ইলি), কক্সবাজারঃ

কক্সবাজারে সংবাদ প্রকাশের জেরে দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি শাহীন মুহাম্মদ রাসেলকে ইয়াবা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলমকে আগামী ৭২ ঘন্টার ভেতর প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। সোমবার দূপুরে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে সাংবাদিক শাহীন মুহাম্মদ রাসেলকে মাদক মামলায় জড়াতে চেয়েছে বলে দাবী করেন। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলমকে আগামী ৭২ ঘন্টার ভেতর প্রত্যাহারের দাবী জানান।এসময় আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহীম শাহীন, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ও এটিএন বাংলার শাকিল মোয়াজ্জেম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি