1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

লাকসামে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৪৩ বার

আনোয়ারুল আজিম

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা, গণহত্যা, ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

২১ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর লাকসাম উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ এর ব্যানারে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শাখা সভাপতি মুহাম্মাদ সালাহুদ্দীন শিহাব-এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি নোয়াখালী রেলগেট (লাকসাম মধ্যবাজার) প্রদক্ষিণ করে বাইপাস চৌরাস্তায় গিয়ে শেষ হয়, বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান বলেন, তথাকথিত সভ্যতার ধ্বব্জধারি পশ্চিমারা আমাদেরকে মানবতা শিখাতে আসে। অথচ বিশ্বব্যপী যখন মুসলিম হত্যা হয় তখন তাদের মানবতা কোথায় থাকে?

শাখা সাধারণ সম্পাদক মুহাম্মাদ এনায়েতুল্লাহ’র সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উপদেষ্টা মাওলানা মোরশেদুল আলম, সহ-সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ খালিদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মুহাম্মাদ নূরে আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাকসাম উপজেলা শাখার সদস্য সচিব আবদুল কাইয়ুম রিফাত, লাকসাম পৌর শাখার আহ্বায়ক মিনহাজুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা অবৈধ দখলদার ইসরায়েল বিমান হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি জোর দাবি জানান।
এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net