1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১০ বার

মো. শাহাজালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে সোমবার দুপুরবেলা আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক জয়নাল আবেদিন এর সঞ্চালনায় ও সোনারগাঁ সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ডক্টর মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।

সোনারগাঁ উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সহকারী সহ-সেক্রেটারি মোঃ আবু সাইদ মুন্না, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তর এর আমির মোঃ ইসহাক মিয়া, সেক্রেটারি ইব্রাহীম, সোনারগাঁ উপজেলার দক্ষিণের আমির মাহবুবুর রহমান, সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দেশ টিভির সিনিয়র সাব এডিটর মোঃ রুহুল আমীন।

এ সময় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক পনির ভূঁইয়া, হুমায়ুন কবির, মিজানুর রহমান, ফজলে রাব্বী সোহেল, মাজহারুল ইসলাম রতন, আনোয়ার হোসেন আনার প্রমূখ।

তার আগে অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক সাখাওয়াত। পরে মনোমুগ্ধকর কয়েকটি ইসলামি সংঙ্গীত পরিবেশন করেন বিকশিত সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পী মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ড. মোঃ ইকবাল হোসেন বলেন, সঠিক সংবাদ প্রকাশ করায় সোনারগাঁয়ে যে সকল সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও রাজনৈতিক মামলা হয়েছে এমন সাংবাদিকদের মামলার দায়িত্বভার আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গ্রহণ করল। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ও সঠিক সংবাদ প্রকাশে কখনো আপোষ করবে না এটা আমরা বিশ্বাস করি। সাংবাদিকরা সমাজের দর্পন ও আয়না। এদের থেমে গেলে চলবে না। সোনারগাঁয়ে এখন কারা কারা চাঁদাবাজী, দখলবাজী, সন্ত্রাসী কার্যক্রম, ভূমিদস্যুতা ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম পরিচালনা করছে তাদের মুখোশ উম্মোচন করতে হবে। সত্য প্রকাশে কারো সাথে আপোষ করা যাবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net