1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইনশৃঙ্খলা ঠিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাই: নবাগত র‍্যাব ১৫ সিও - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

আইনশৃঙ্খলা ঠিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাই: নবাগত র‍্যাব ১৫ সিও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২১৪ বার

মোঃ ওসমান গনি(ইলি) কক্সবাজার:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য জানিয়ে
নবাগত র‍্যাব ১৫ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ও সাংবাদিক একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতে চলার পথ আরো সুগম হবে; আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবো।
বৃহস্পতিবার (৬ মার্চ) সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা ও ইফতার পার্টিতে এসব কথা বলেন। এছাড়া তিনি বলেন,প্রতিটি জেলা,উপজেলা,ওয়ার্ড ভিত্তিক মাদক কারবারি,সন্ত্রাসীদের তালিকা তৈরি করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।এসময় কক্সবাজার প্রেসক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন আজাদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।র‍্যাবের সিও আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ও সাংবাদিক একসঙ্গে কাজ করছে; ভবিষ্যতে চলার পথ আরো সুগম হবে। আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবো।
র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের কাছে আস্থার প্রতীক, নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। যারা সন্ত্রাসী, দুষ্কৃতকারী তাদের কাছে র‌্যাব আতঙ্কের নাম। আমি চাই আপনাদের (সাংবাদিক) এবং র‌্যাবের গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে আমাদের সদস্যরা এদেশ থেকে মাদক,সন্ত্রাস নির্মূলে আপ্রাণ চেষ্টা করে যাবে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই কাজে নিজেদের আত্মনিয়োগ করে যাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net