ঢাকা   ০৩:৪৭:৩৬ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের

আলোচিত মাগুরার সেই আছিয়ার বাড়িতে সরকারের পক্ষে ঈদ উপহার প্রদান করলেন জেলা প্রশাসক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪৮৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

বহুল আলোচিত মাগুরার সেই আছিয়ার বাড়িতে সরকারের পক্ষে ঈদ শুভেচ্ছা উপহার পৌঁছে দিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

২৯ মার্চ শনিবার দুপুরে তিনি মাগুরা থেকে সরাসরি আছিয়া খাতুনের নিজ বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে উপস্থিত হয়ে আছিয়ার মা আয়েশা বেগমের হাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, কাপড়-চোপরসহ নানাবিধ ঈদ উপকরণ তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল হক, শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু ও আছিয়ার বড় বোন হামিদা খাতুনসহ আরো অনেকে।
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, শিশুটির দুর্ঘটনার সংবাদ শোনার পর থেকেই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে উপজলো নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, ত্রাণ ও পূনর্বাসন অধিদপ্তর পরিবারটির পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং তাদের সার্বিক সহযোগিতা করছে বলেই আমরা জানি।
মোঃ সাইফুল্লাহ মাগুরা।
তাং ২৯.০৩.২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি