1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে দেশীয় এলজি ও বিপুল পরিমাণ মাদক সহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে দেশীয় এলজি ও বিপুল পরিমাণ মাদক সহ আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি গান ও বিপুল পরিমাণ মাদক সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এই অভিযান চালিয়ে তাদের আটক করে। বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক ও অস্ত্র সরবরাহ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী শুক্রবার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল হক এবং থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমার নেতৃত্বে যৌথবাহিনীর একটি আভিযানিক দল মিয়াবাজারের জগমোহনপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে মো: লোকমান (৪৩) এবং একই গ্রামের মানিক মিয়ার ছেলে মোশারফ হোসেন সৈকত (১৯) কে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর তল্লাশী করে একটি দেশীয় এলজি গান, ৫ রাউন্ড গুলি, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২ হাজার ৫৯ পিস (২,০৫৯ পিস) ইয়াবা ট্যাবলেট, ২ বোতল বিদেশী মদ এবং ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্বার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্র ও মাদক নির্মূলে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী আরও বৃদ্ধি করা হয়েছে। অঞ্চলটিতে সাম্প্রতিক সময়ে যৌথবাহিনী একাধিক সফল অভিযান পরিচালিত করেছে। যা মাদক ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়রা এ ধরণের অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন। ত াদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। মাদক ও অস্ত্র চোরাচালান নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net