1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৯৪ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজশন-ইএসডিও’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে শহরের গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ে ইফতার ও দোয়া মহিফলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আগত মেহমানগণকে স্বাগত জানান সংস্থার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীজ উজ জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ইএসডিও’র আইসিটি বিভাগের টিম লিডার শাশ্বত জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। মিলাদ মাহফিলের পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, আমাদের আমন্ত্রণে আপনারা সকলে এসেছেন এজন্য সকলের প্রতি ইএসডিও’র অসীম কৃতজ্ঞতা। রমজান মাস আমাদের রহমতের মাস, বরকতের মাস ও মাগফেরাতের মাস। ধর্মীয় জায়গা থেকে আরা বিশ্বাস করি যে, এই যে রোজা রাখা এবং সকলে মিলে একসাথে ইফতার করা এটির অশেষ সওয়াব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে মঞ্জুর এবং কবুল করেন সেই দোয়া করি। এখানে সম্মানিত আলেমবৃন্দ রয়েছেন, একটু পরেই মোনাযাত হবে, বিশেষ করে আমরা আমাদের দেশের জন্য মোনাযাত করবো। যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন তাদের জন্য, যারা জুলাই আগষ্ট মাসে গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন; দেশ গড়ার ক্ষেত্রে তাদের জন্য, যারা এখনও অসুস্থ রয়েছেন তাদের জন্য এবং আমাদের সমস্ত দেশের সমৃদ্ধির জন্য, সকলের কল্যাণের জন্য আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো। আল্লাহ যেনো আমাদের সবাইকে মঞ্জুর এবং কবুল করেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন মির্জা পরিবারের অন্যতম সদস্য মির্জা ইকবাল আমিন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম জাহিদ, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, মাধ্যমিক ও উচ্চ শিা রংপুর অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মো. আখতারুজ্জামান, জজ কোটের পিপি এ্যাড. মো: আব্দুল হালিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো: এন্তাজুল হক, ঠাকুরগাঁও প্রেসকাবের (ভার:) সভাপতি লুৎফর রহমান মিঠু, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক এস,এম মজিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: মামুন অর রমিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরীসহ সহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন। পরে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের পিতা মরহুম মো: জয়নাল আবেদীনসহ, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাযাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাযাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলহাজ্ব মো: খলিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net