1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে‘অভাবের’ তাড়নায় ভুট্টা খেতের মধ্যে নবজাতককে ফেলে যান মা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ঠাকুরগাঁওয়ে‘অভাবের’ তাড়নায় ভুট্টা খেতের মধ্যে নবজাতককে ফেলে যান মা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৫৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে ভুট্টা খেত থেকে উদ্ধার নবজাতকের মায়ের সন্ধান পাওয়া গেছে। এলাকায় অনেক খোঁজাখুঁজির পর ঐ নবজাতকের মায়ের সন্ধান পায় স্থানীয়রা। গত ২৪ মার্চ সোমবার গভীর রাতে নবজাতকের মায়ের সন্ধান পাওয়ার পর মহেশালী গ্রামে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। ভুট্টা খেতের পাশে ঐ নারীর বাবার বাড়ি। উত্তেজিত জনতা এক পর্যায়ে তাদের বাড়ি ভাঙচুর করতে যায়। তবে স্থানীয় মাতবররা পরিস্থিতি শান্ত করে। নবজাতকের মা জানান, ১০ বছর আগে শহরের গোয়ালপাড়া গ্রামের রায়হান নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। দুই ছেলে ও এক মেয়ের সংসার ছিল তাদের। অভাব অনটনের মধ্যে সংসার ছেড়ে রায়হান তিন বছর আগে লিঙ্গ পরিবর্তন করে ট্রান্সজেন্ডার হয়ে যান। এরপর থেকে হিজড়াদের সঙ্গে থাকতে শুরু করেন রায়হান।

তিন সন্তান নিয়ে বাসা বাড়িতে কাজ শুরু করেন ঐ নারী। নবজাতককে ফেলে দেওয়ার বিষয়ে নবজাতটির মা জানান, শহরের ভাড়াবাসায় থাকেন তিনি। অভাবের সংসারে গত বছর একটি সন্তান জন্ম দেন তিনি। দালালের মাধ্যমে পরে ৬০ হাজার টাকায় শিশু সন্তানকে বিক্রি করে ২০ হাজার টাকা পান তিনি। এ বছর আবারও অন্তঃসত্ত্বা হন তিনি। কিছুদিন আগে পূর্ব মহেশালী গ্রামে বাবার বাড়িতে আসেন। গত ২৪ মার্চ সোমবার ভোরে প্রসব যন্ত্রণার এক পর্যায়ে বাড়ির পাশের ভুট্টা খেতে চলে যান, সেখানেই কন্যা সন্তানের জন্ম হয়। এরপর নবজাতককে সেখানে ফেলে বাড়িতে চলে আসেন। অভাবের তাড়নায় এবং শিশুটির বাবার পরিচয় না থাকায় তিনি এমনটা করেছেন বলে জানান।
ঐ দিনই নবজাতকটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেন স্থানীয়রা। ইউএনও ঐ নবজাতককে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ঐ নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন আছে। ২৫ মার্চ মঙ্গলবার নবজাতকের মায়ের হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম জানান, উদ্ধার করা নবজাতকের মায়ের সন্ধান পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net