1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন

চৌদ্দগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আমিনুল ইসলাম নামে এক প্রবাসীর ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখল করে সেখানে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে হাসান শাহরিয়ার খাঁ নামে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি চৌদ্দগ্রাম পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেন প্রবাসীর পিতা নূর আহাম্মদ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ঘটনা জানাজানি হওয়ার পর জনমনে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভাধিন গোমারবাড়ী গ্রামের নূর আহাম্মদ এর ছেলে ইতালি প্রবাসী মো: আমিনুল ইসলাম পৌরসভাধিন চাঁন্দিশকরা মৌজার বিএস-৭৮৮নং খতিয়ান, হাল-২৬২৫, ২৬২৬ ও ২৬৩৫ নং দাগে মোট ১৬.১৮ শতক জায়গা এবং বিএস-৯৪৮নং খতিয়ান, হাল-২৬২৫ নং দাগে আরও ৪ শতক ভ‚মি খরিদ করেন। যার দলিল নং যথাক্রমে: ৪৩৬/২৩.০২.২০১০ ও ৩৩৬০/৩১.০৫.২০০৯খ্রি:। গত বুধবার (১৬ এপ্রিল) পৌর এলকার শ্রীপুর গ্রামের খাঁ বাড়ীর ডাক্তার আশরাফ উদ্দিনের ছেলে, উপজেলা বিএনপি’র প্রভাবশালী নেতা হাসান শাহরিয়ার খাঁর নেতৃত্বে তার ভাই জসিম উদ্দীন আহমেদ খাঁ ও ভাতিজা ফুয়াদ আহমেদ খাঁ অপরাপর অজ্ঞাতনামা কতিপয় লোকের সহযোগিতায় উক্ত জায়গায় মাটি ভরাট করিয়া জোরপূর্বক টিনসেড ঘর নির্মাণের চেষ্টা করে। লোক মারফত সংবাদ পেয়ে প্রবাসী আমিনুল ইসলামের পিতা নূর আহাম্মদ তাদের কাজে বাধা প্রদান করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য লোকজনের বাধা নিষেধের মুখে দখলচেষ্টাকারীরা কাজ বন্ধ করতে ও ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। পরে গত শনিবার (১৯ এপ্রিল) সকালে একই কায়দায় অভিযুক্তরা পূনরায় ওই জায়গায় সেমি পাকা ঘর নির্মাণের চেষ্টা করলে প্রবাসীর পিতা স্থানীয় গণ্যমান্য লোকজন নিয়ে বাধা প্রদান করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে প্রবাসীর পিতাকে গালমন্দ করেন এবং প্রাণনাশের লক্ষ্যে মারধর করতে উদ্ধত হন। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় তিনি কোনোমতে প্রাণ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ভুক্তভোগির পিতা নূর আহাম্মদ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখর্প্বূক অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং উভয়পক্ষকে স্থিতিশীলতা বজায় রাখার অনুরোধ করে।

অভিযুক্ত বিএনপি নেতা হাসান শাহরিয়ার খাঁ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার নিজস্ব জায়গায় ঘর নির্মাণ করছি। এটি দীর্ঘদিনের চলমান ঝামেলা। আদালত আমার পক্ষে ২০১১ সালে ফাইনাল রায় দিয়েছে। আমার সাথে তাদের কোনো সমস্যা নেই।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটি ৪০-৫০ বছরের পুরনো ঝামেলা। উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে যেতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net